দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।  ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ মঙ্গলবার (২৮ জুলাই) এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুরের বিরুদ্ধে নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছিল দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী ফরম গ্রহণ করলেও নির্দিষ্ট ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি। নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। বিচারপ্রক্রিয়ায় মোট ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক তাঁকে গ্রেপ্তার করে, এবং তারপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। আজ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আসামিকে এই সাজা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে জিয়া-খালেদা-তারেকের বই রাখার

1

পরিস্থিতির উন্নতি হলেও বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং থাকবে: বি

2

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু ২৭ জুলাই: বাদ পড়বেন ১৫ বছরের কম

3

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তনের আভাস

4

নতুনদের জন্য বড় সুযোগ: স্নাতক পাসেই প্রশিকায় ৩০০ জনের চাকরি!

5

স্পেনের পর সৌদি আরবকে রুখে নকআউটে কেপ ভার্দে, সামনে মেসি-আর্

6

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন

7

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা যোগ্যতা প্রমাণ করেছেন: স

8

গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-নরওয়ে: শুরুর একাদশে নেই

9

তুর্কিয়ে-সৌদি-পাকিস্তানের নতুন সামরিক জোট: কোন কোন দেশ যোগ

10

১৫ বছর পর এনআইডি নবায়ন না করলে বিপদ — বাধ্যতামূলক করার পথে

11

ফ্রান্সে ছোট বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু | France Plane C

12

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ: উল্লাপাড়ায় বিএনপি নেতার দলীয় পদ

13

১২৫ কোটি টাকায় নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের

14

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়া

15

আজকের আবহাওয়ার খবর: দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর

16

চূড়ান্ত বাজেটে সুখবর: কমছে করপোরেট কর, লাগছে না ই-টিআইএন

17

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবে

18

অনাগত সন্তান হারালেন ডাচ তারকা কোডি গাকপো: শোক সঙ্গী করেই মা

19

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

20