দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তনের আভাস

বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে শক্তিশালী মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হতে যাওয়া এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় ধরনের রদবদলের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দলের রণকৌশল ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে একাদশে অন্তত তিনটি পরিবর্তন আসতে পারে।

শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে বেশ বেগ পেতে হয়েছিল আলবিসেলেস্তেদের। হারতে হারতে পাওয়া সেই জয়ের পর দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না স্কালোনি। তাই নকআউট পর্বের এই ম্যাচে ভুলগুলো শুধরে নিতে চান তিনি। সম্ভাব্য পরিবর্তন হিসেবে রক্ষণভাগে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। এ ছাড়া আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের বদলে শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। মাঝমাঠেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, যেখানে থিয়াগো আলমাদার জায়গায় একাদশে আসতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় পেশির চোট নিয়ে ক্যাম্পে যোগ দেওয়া পারেদেসকে শুরুতে কেন খেলানো যায়নি, সে বিষয়ে স্কালোনি বলেন, “কাতার বিশ্বকাপের পর পারেদেস যখনই শতভাগ ফিট থেকেছে, খেলেছে। চোট নিয়েও ও দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করেছে। ও যখন ছিল না, তখন ম্যাক অ্যালিস্টারই ছিল সেরা বিকল্প।”

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ মিশরকে বেশ সমীহ করছেন স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের তুমুল লড়াই শেষে টাইব্রেকারে জিতে আসা মিশরকে নিয়ে তিনি বলেন, “মিশর খুবই ভালো দল। চার ম্যাচের মধ্যে তারা মাত্র একটি জিতলেও প্রতিপক্ষকে সবসময় নাচিয়ে ছেড়েছে। ওরা কেপ ভার্দের মতো রক্ষণাত্মক দল নয়, বরং আক্রমণাত্মক ফুটবল খেলে।”

তবে একাদশে পরিবর্তন আসলেও আর্জেন্টিনার চেনা খেলার ধরন বদলাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। শুরুর কৌশল ঠিক রেখে বল নিয়ন্ত্রণে জোর দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকানোর দিকেই মূল নজর থাকবে আর্জেন্টিনার।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইমারি বৃত্তিতে কুড়িগ্রামের তিন জমজ বোনের অভাবনীয় সাফল্

1

ওয়ানাড় ভূমিধস: শেষ নিখোঁজ ম্যানেজারের মরদেহ উদ্ধার, মোট প্রা

2

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্

3

আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম

4

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে কত পেছনে মেসিরা? | Worl

5

নতুন পে স্কেলের গেজেট কি চলতি মাসে আসছে? জেনে নিন আসল কারণ

6

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য: জরুরি লক্ষণগুলো চিনে রাখ

7

বিশ্বজুড়ে ৫৫০০ কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (

8

১৮০ সেকেন্ডের ম্যাজিক: চুয়েটে তরুণ বিজ্ঞানীদের চমকপ্রদ উদ্ভা

9

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত বাজুসের

10

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন লি

11

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

12

পপকর্ন ও কর্ন চিপসে ক্যানসারের ঝুঁকি: সতর্ক করছেন গবেষকেরা

13

‘ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম’ কী এবং কেন মানুষ এতে আক্রান্ত

14

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: সুরক্ষায় বিশেষজ্ঞ ডেন

15

প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুতে বছরে ৫ কোটি টাকার বেশি সাশ্রয়: ক্

16

হরমুজ ও বাব আল-মানদেব সংকটে জ্বালানি নিরাপত্তা কি পুরোপুরি ধ

17

যন্ত্রাংশের আমদানি শুল্ক কমালেও কি সস্তা হবে স্মার্টফোন? কী

18

নব্বই মিনিটে দুটি গোল, শেষ সেকেন্ডে হার্টব্রেক! আলজেরিয়া-অস

19

নিরুপায় কর্মজীবী মা: ৫ বছরের মেয়েকে ঘরে তালাবদ্ধ রেখে স্কুলে

20