দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

চূড়ান্ত বাজেটে সুখবর: কমছে করপোরেট কর, লাগছে না ই-টিআইএন

জাতীয় সংসদে পাস হতে যাওয়া আগামী ২০২৬–২৭ অর্থবছরের চূড়ান্ত বাজেটে ব্যবসা ও ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য বড় ধরনের কিছু স্বস্তির খবর আসছে। অর্থনৈতিক স্থবিরতা কাটানো, বিনিয়োগ আকর্ষণ এবং মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে করপোরেট কর কমানোসহ আয়করে বেশ কিছু নীতিগত পরিবর্তন আনা হচ্ছে। ৩০ জুন চূড়ান্ত বাজেট পাসের আগেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানা গেছে।

ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে শর্ত সাপেক্ষে করপোরেট করহার আড়াই শতাংশ (২.৫%) কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও প্রস্তাবিত বাজেটে এই করহার অপরিবর্তিত রাখা হয়েছিল, তবে চূড়ান্ত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত উভয় ধরনের কোম্পানির ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য হতে পারে। এর পাশাপাশি শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের কথা বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং তথ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত ১০ শতাংশ করহার কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) বাধ্যতামূলক করার যে প্রস্তাব করা হয়েছিল, চূড়ান্ত বাজেটে সেই বাধ্যবাধকতা সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া আগের মতোই সহজ থাকবে। এছাড়া বর্তমান উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনা করে সাধারণ মানুষের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হচ্ছে।

একই সাথে স্বর্ণালংকার বা স্বর্ণ বিক্রির ক্ষেত্রেও করের বোঝা কমছে। প্রস্তাবিত বাজেটে স্বর্ণ বিক্রির ওপর ১৫ শতাংশ ‘গেইন ট্যাক্স’ বা মূলধনি মুনাফা কর আরোপের কথা বলা হলেও চূড়ান্ত বাজেটে তা কমিয়ে মাত্র ৫ শতাংশ করা হচ্ছে। মূলত কর ফাইলে ভুয়ো বা অতিরিক্ত স্বর্ণের মজুত দেখিয়ে অঘোষিত অর্থ বৈধ করার প্রবণতা ঠেকাতে এবং সাধারণ বিক্রেতাদের স্বস্তি দিতেই করের হার এক-তৃতীয়াংশ করা হয়েছে। এছাড়া খুচরা পর্যায়ে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সরকার সেই অবস্থান থেকে সরে আসছে এবং ভ্যাট রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করতে তিন মাস পরপর রিটার্ন দেওয়ার নিয়ম চালু করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার জুড়ে শোকের ছায়া: সাবেক আমিরের প্রয়াণে সমবেদনা জানাতে দ

1

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন লি

2

আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধবিরতি ভেস্তে গেল: ট্রাম্পের তীব্র

3

কাঁধের ব্যথা কমাতে কার্যকরী ৫টি ঘরোয়া উপায়

4

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর: ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে

5

ডিসেম্বর পর্যন্ত সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখল বাং

6

হবিগঞ্জে হত্যাচেষ্টা মামলা: হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টা

7

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

8

নিস্তব্ধ সুন্দরবনে বেড়েছে বাঘ-হরিণের বিচরণ: প্রজনন মৌসুমে বন

9

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

10

আয়া সোফিয়ায় চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনি হবে: এরদোয়ান

11

জমজমের পানি ও গোলাপজলে ধোয়া হলো পবিত্র কাবা শরিফ

12

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

13

পাকিস্তানের আজাদ কাশ্মিরে সংঘাত: ২ পুলিশ ও ৭ আন্দোলনকারী নিহ

14

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে ডায়েটে রাখুন আদা

15

‘ফুটবলের জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’: মেসিদের জয়ে উচ্ছ্বসি

16

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩১ মিলিমিটার বৃষ্টি: তলিয়ে গেছে

17

কেন ভেঙ্গেছিলো রানি ও ঐশ্বরিয়ার বন্ধুত্ব?

18

রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারেন না ন্যাটোপ্রধান মার্ক রুটে

19

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবে

20