দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁধের ব্যথা কমাতে কার্যকরী ৫টি ঘরোয়া উপায়

প্রতীকী ছবি

আজকাল কাঁধে ব্যথা অত্যন্ত পরিচিত একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার বা স্মার্টফোনে কাজ করা, মানসিক চাপ, ভারী জিনিস তোলা কিংবা পেশি ও লিগামেন্টে টান পড়ার কারণে এই ব্যথা হতে পারে। বারবার এই সমস্যা ফিরে এলে অস্বস্তি কমাতে চিকিৎসকের পাশাপাশি কিছু ঘরোয়া প্রতিকারও অনুসরণ করা যেতে পারে। চলুন জেনে নিই এমন ৫টি কার্যকরী উপায়:

ঠান্ডা সেঁক: ঠান্ডা সেঁক আক্রান্ত স্থানকে অবশ করে প্রদাহ কমাতে সাহায্য করে। একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগে বরফের টুকরো নিয়ে তোয়ালে দিয়ে মুড়ে কাঁধে ১০-১৫ মিনিট সেঁক দিতে পারেন। প্রয়োজনে দিনে কয়েকবার এটি করা যেতে পারে।

এপসম লবণ: কাঁধের ব্যথা উপশমে এপসম লবণ বেশ কার্যকরী। এটি রক্ত ​​সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমায়। গোসলের হালকা গরম পানিতে দুই টেবিল চামচ এপসম লবণ মিশিয়ে সেই পানিতে কাঁধ পর্যন্ত ২০-২৫ মিনিট ডুবিয়ে রাখলে বা গোসল করলে আরাম পাওয়া যায়।

হলুদ: হলুদে থাকা কারকিউমিন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী উপাদান হিসেবে কাজ করে। ২ টেবিল চামচ হলুদ গুঁড়োর সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যথার স্থানে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য দিনে দুবার এটি ব্যবহার করতে পারেন।

অলিভ অয়েল: এই তেল রক্ত ​​সঞ্চালন উন্নত করে পেশির জড়তা ও ফোলাভাব কমায়। সামান্য অলিভ অয়েল হালকা গরম করে কাঁধে ভালোভাবে মালিশ করলে পেশির টানটান ভাব কমে এবং ব্যথা দ্রুত উপশম হয়।

অ্যাপেল সিডার ভিনেগার: এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ফোলাভাব ও ব্যথা কমাতে দারুণ সাহায্য করে। গোসলের গরম পানিতে ২ কাপ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে তাতে ২০-৩০ মিনিট শরীর বা কাঁধ ডুবিয়ে রাখলে কাঁধসহ শরীরের অন্যান্য অংশের ব্যথাও কমে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের পর সৌদি আরবকে রুখে নকআউটে কেপ ভার্দে, সামনে মেসি-আর্

1

সিনিয়র এএসএম / ডিএসএম পদে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন

2

১৮০ সেকেন্ডের ম্যাজিক: চুয়েটে তরুণ বিজ্ঞানীদের চমকপ্রদ উদ্ভা

3

বিমা দাবির ৪৪ লাখের বদলে ৪৪ হাজার! মেটলাইফের বিরুদ্ধে ভয়ংকর

4

চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩%

5

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল: দুই বছর পর কি চাকা ঘুরবে আবার?

6

মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

7

কিশোর গ্যাং: প্রজন্মের জন্য অশনিসংকেত

8

দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কা

9

মেঘনায় ৫ হাজার বস্তা খাদ্যশস্যসহ মালবাহী জাহাজডুবী, কোটি টাক

10

একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রম

11

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে বসেই তৈরি করুন কলার ফেস প্যাক

12

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর

13

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছর

14

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার | ঢাকা স্টোরি

15

সেনাপ্রধানের হাত ধরে চালু হলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক

16

বিয়েতে ১০০ জনের বেশি অতিথিতে প্রতিজনে এক হাজার টাকা ট্যাক্স

17

সম্পর্কের নতুন দিগন্ত: খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন সৌদি

18

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নরসিংদীর আলী আহমেদ দুলু

19

ভ্যানিশিং ম্যান রিটার্নস’: পলাশের বিপরীতে নজর কাড়লেন নতুন মু

20