দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশব্যাপী ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশে সবুজায়নের পরিধি বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এক অনন্য উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (২৯ জুন) দুপুরে মাধ্যমিক পর্যায়ের প্রায় সাড়ে ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা অর্জনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হলো।

রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় এই কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে গাছ লাগানো হয়, যার মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে। মূলত প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের।

এই পরিবেশবান্ধব লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ ‘জলবায়ু সচেতনতা অনুদান’ দেওয়া হচ্ছে। এ বছর প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিটি ক্যাম্পাসে ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সরাসরি যুক্ত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি নিজেদের অনুভূতি প্রকাশেরও সুযোগ পান। এই উপলক্ষ্যে প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার-ফেস্টুন টাঙানোর পাশাপাশি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

একই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি তরুণ বিজ্ঞানীদের তৈরি সেরা স্টার্টআপগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে অনুষ্ঠানটির সার্বিক প্রস্তুতি পরিদর্শনে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে কত পেছনে মেসিরা? | Worl

1

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ জনের মৃত্যু | Saudi Ara

2

পপকর্ন ও কর্ন চিপসে ক্যানসারের ঝুঁকি: সতর্ক করছেন গবেষকেরা

3

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্

4

ইরাকে খামেনির জানাজায় অংশ নেবেন তার বড় ছেলেসহ শীর্ষ ইরানি নে

5

ফেনীতে ছাদ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্য

6

শেখ হাসিনা যেখানেই ধরা দিন না কেন, আগে যেতে হবে কারাগারে: শা

7

তীব্র গরমে হাঁসফাঁস নিউইয়র্ক, প্রভাব পড়েছে বিশ্বকাপেও

8

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

9

বন্যাদুর্গত মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী: চকরিয়ায় ত্রাণ বি

10

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ন

11

দেশে চিকিৎসা খরচের ৮০% রোগীর পকেট থেকে যায়: স্বাস্থ্য প্রতিম

12

জায়েদ খান ও তাঁর ‘ডিগবাজি’ মিস করছেন শাহরিয়ার জয়

13

৭,১০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্ৎজ ডিসপ্লে নিয়ে হাজির মোটোরো

14

তরুণ প্রজন্মের অকাল বার্ধক্যই কি ক্যানসার বৃদ্ধির নেপথ্যে? গ

15

প্রেসিডেন্ট হয়েই ক্রিপ্টোতে বাজিমাত, এক বছরে ট্রাম্পের আয়

16

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্ক সং

17

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর: সংসদে সর্

18

নরসিংদীতে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে অব্যাহতি

19

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

20