দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়: বাণিজ্যমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, বরং এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, চলমান এই সংকট থেকে স্থায়ীভাবে উত্তরণের জন্য সরকার প্রচলিত চিন্তার বাইরে গিয়েও বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করছে এবং আগামী দুই বছরের মধ্যে এ সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

শিল্প-কারখানায় গ্যাস সংকটে ভোগার বিষয়টি অকপটে স্বীকার করে মন্ত্রী বলেন, শিল্পের সঙ্গে দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন সরাসরি জড়িত। আর নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য জ্বালানির নিশ্চয়তা অপরিহার্য। গত কয়েক দিনে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার কারণ হিসেবে তিনি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার বিষয়টি উল্লেখ করেন। তবে তিনি আশ্বস্ত করে জানান, ইতোমধ্যে একটি এফএসআরইউ থেকে নতুন করে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং অন্যটির কাজও চলমান। এগুলো পূর্ণ সক্ষমতায় চালু হলে খুব শিগগিরই এক মাস আগের তুলনামূলক ভালো বিদ্যুৎ পরিস্থিতিতে ফিরে যাওয়া সম্ভব হবে। এছাড়া শীতকালে বিদ্যুতের চাহিদা কমে এলে সংকট অনেকটাই লাঘব হবে বলে তিনি মনে করেন।

এলএনজি আমদানি বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির ওপর জোর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির মালয়েশিয়া থেকে গ্যাস আনার একটি সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে এলএনজি আমদানির বিষয়ে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর টেলিফোনে আলোচনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বড় জাহাজে করে গ্যাস এনে বহিঃসমুদ্রে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে ছোট এলএনজি পরিবহনকারী জাহাজগুলোর শিডিউল আগে থেকেই বুকিং থাকায় এই উদ্যোগ বাস্তবায়নে কিছুটা জটিলতা ও সময়ের প্রয়োজন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

1

ভারতে প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড বিজেন্দ্র গুপ্ত গ্রেপ্তার

2

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার ট

3

হুথি আক্রমণ ঠেকাতে কড়া হুঁশিয়ারি: ইরানের বিরুদ্ধে কঠোর সামরি

4

শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে প্রতিটি ক্লাসরুমে বসছে সিসিটিভি ক

5

বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ৫৪৮ পদ

6

কেইপ ভার্ড ম্যাচের পর মেসির আত্মসমালোচনা: ‘ভুলত্রুটি শুধরে স

7

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব: মসজিদে আগুন, ফিলিস্তি

8

বিশ্বমঞ্চের চাপই পারে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে: প্

9

নাজাফে জনসমুদ্র: খামেনির কফিন ঘিরে ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’

10

দেশব্যাপী ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্

11

নকআউট পর্বে কেপ ভার্দেকে প্রতিপক্ষ হিসেবে আশা করেনি আর্জেন্ট

12

অভিজ্ঞদের জন্য সুযোগ! সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে মধুমতি ব্যাং

13

রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলে থাকা যুবককে ধাওয়া দিয়ে কুপ

14

জামায়াত এমপির ভাইরাল ভিডিও: ফেসবুকে ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষি

15

মক্কা জাদুঘরে সাহাবিদের যুগে পবিত্র কোরআন সংরক্ষণের ইতিহাস প

16

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল

17

নতুন করে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আলেমদের লক্ষ্যবস্তু করা হচ্ছ

18

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভী আর নেই

19

কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না আওয়ামী লীগকে: ঢাবিতে ছাত্র অধিক

20