দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ইন্টারভিউ দিতে যাওয়া যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালের এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রোববার (১২ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। তাঁর বাবার নাম মফিজুল ইসলাম। রাকিব বর্তমানে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকাতেই বসবাস করছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পথচারী আবু রায়হান জানান, সকালে কুড়িল বিশ্বরোডের রেলগেট পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি দ্রুতগামী ট্রেন রাকিবকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সকাল পৌনে ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পথচারী আবু রায়হান আরও জানান, হাসপাতালে নেওয়ার পর রাকিবের মোবাইল ফোনে একটি কল আসলে তাঁর বাবার সাথে কথা হয়। তখনই জানা যায় যে, রাকিব একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হয়েছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্ত

1

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ: নেপচুন

2

নিখুঁত না হওয়া পর্যন্ত থামবেন না আমির! তৃতীয় বিয়ের পর ভাইরাল

3

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ পায়

4

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪: সেরা ছবি ‘আর্টিকেল ৩৭০’, সের

5

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন লি

6

নবম পে-স্কেল: স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্ম

7

ভ্যানিশিং ম্যান রিটার্নস’: পলাশের বিপরীতে নজর কাড়লেন নতুন মু

8

ভোক্তাদের পকেটে টান: আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এ

9

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে বসেই তৈরি করুন কলার ফেস প্যাক

10

ব্রাজিল বনাম জাপান ম্যাচ প্রেডিকশন | Brazil vs Japan World C

11

বিয়েতে ১০০ জনের বেশি অতিথিতে প্রতিজনে এক হাজার টাকা ট্যাক্স

12

জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এ মাটিতেই হবে, জাতীয় সম্মে

13

পাকিস্তানের আজাদ কাশ্মিরে সংঘাত: ২ পুলিশ ও ৭ আন্দোলনকারী নিহ

14

হোটেল সোনারগাঁওয়ে ‘হাউসকিপিং ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

15

অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য বানালেন সিরিয়ার প্রেসিডেন্ট

16

মারুতি সুজুকি ব্রেজা ২০২৬ ফেসলিফ্ট রিভিউ: নতুন ফিচার ও ইঞ্জি

17

সকালের নাস্তায় যে ৭টি ভুল আপনার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়া

18

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম

19

ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরাল সরকার, নতুন দায়িত্বে আনিছুর

20