দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯ জন ক্যাশিয়ার নেবে সুলতান’স ডাইন, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

জনপ্রিয় রেস্তোরাঁ চেইন সুলতান’স ডাইন (Sultan's Dine) ক্যাশিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ ৩০ জুন থেকেই পদটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সুলতান’স ডাইন তাদের এই পদের জন্য মোট ৯ জন লোকবল নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীরা ফুলটাইম বা পূর্ণকালীন কর্মী হিসেবে রেস্তোরাঁয় দায়িত্ব পালন করবেন। আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়া প্রতিষ্ঠানের হিসাব ও দৈনিক ব্যালেন্সের হিসাব রাখা এবং ভ্যাট, কর, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত কাজে বাস্তব জ্ঞান থাকতে হবে।

পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং নারী ও পুরুষ উভয় পক্ষই আবেদন করার সুযোগ পাবেন। এই কাজের জন্য কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও, কোনো অভিজ্ঞতা ছাড়াও নতুনরা (ফ্রেশার্স) আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে।

সুলতান’স ডাইনে ক্যাশিয়ার পদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৩,০০০ থেকে ১৫,০০০ টাকা। এছাড়া নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, টি/এ (যাতায়াত ভাতা), দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এবং বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহীরা বিডিজবস অথবা প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের প্রকোপ: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ, একদিনে আরও ৩ শিশুর মৃত্য

1

পুলিশ পদকের তালিকা যাচাইয়ে মিলল ত্রুটি, নতুন করে প্রস্তুতের

2

ভিক্ষার থলি নিয়ে যাইনি চীন সফর থেকে ফিরে যা বললেন পররাষ্ট্র

3

এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ

4

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

5

হোলি আর্টিজান হামলার ১০ বছর, এখনো দগদগে সেই রাতের ক্ষত

6

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

7

সিনিয়র এএসএম / ডিএসএম পদে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন

8

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

9

ব্যবসার অন্দরমহলে যখন খুশি ঢুকতে পারবেন কর কর্মকর্তারা, এনবি

10

ফার্মের মুরগি সম্বোধনের অভিযোগ: শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে

11

কোন পরিস্থিতিতে স্থগিত হচ্ছে এইচএসসি পরীক্ষা? জেনে নিন বোর্ড

12

খারাপ স্বপ্ন দেখলে কী করবেন? জেনে নিন হাদিসের সুস্পষ্ট নির্দ

13

মেহেরপুরে ১০টি মাইনসদৃশ বস্তু ও ৫টি বক্স উদ্ধার: ঘটনাস্থলে ব

14

আকর্ষণীয় সুবিধা ও সপ্তাহে ২ দিন ছুটিতে নগদে চাকরি, আবেদন শুর

15

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ: মোদির বাসভবনের সামনে রাহু

16

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন এ্যান

17

প্লাস্টিকের বোতলে পানি পান করলেই কি ক্যানসার হয়? বিজ্ঞান যা

18

‘প্রশ্নটি বিব্রতকর’: পদত্যাগের গুঞ্জন ও ফোনালাপ নিয়ে মুখ খুল

19

কাবার চাবির রক্ষক: সাহাবি উসমান ইবনে তালহা (রা.) কেন বিখ্যাত

20