দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্য সুখবর: আগামী মাসেই আসছে বিশেষ ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের জন্য সুখবর: আগামী মাসেই আসছে বিশেষ ‘প্রবাসী কার্ড’

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন ও বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে সরকার ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার প্রবাসীদের জন্য এই বিশেষ কার্ডের উদ্যোগ নিয়েছে।

প্রবাসী কার্ডের মাধ্যমে যা যা সুবিধা পাবেন: কার্ডধারীরা দেশে-বিদেশে বিমানবন্দরগুলোতে বিশেষ সেবা থেকে শুরু করে বিভিন্ন সরকারি-বেসরকারি ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে:

  • কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের সুবিধা।

  • বিমানের টিকেট ও হোটেল বুকিংয়ে বিশেষ ডিসকাউন্ট।

  • সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট।

  • কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, বীমা সুবিধা ও পুনর্বাসনের সুযোগ।

  • জমি রেজিস্ট্রেশন, নামজারি ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার।

  • ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা।

লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন: পরীক্ষামূলক প্রকল্পের প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে ‘প্রবাসী ডেবিট কার্ড’ ইস্যু করা হবে। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ কার্ড বিতরণ সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ডের আওতায় বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলু খেয়েও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

1

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো 'গ্র্যান্ড আমেরিকান

2

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামলেও স্বস্তি নেই: ঢাকার অর্থনীতিতে বড়

3

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূত

4

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

5

মারুতি সুজুকি ব্রেজা ২০২৬ ফেসলিফ্ট রিভিউ: নতুন ফিচার ও ইঞ্জি

6

গোসল করতে গিয়ে কানে পানি ঢুকেছে? জেনে নিন নিরাপদ ঘরোয়া সমাধা

7

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কারা ও কীভাবে পাব

8

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর অতর্কিত হামলা, ভিডিও

9

স্কয়ার টয়লেট্রিজে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

10

সার্ভার বিপর্যয়ে স্থবির ফেসবুক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

11

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত বাজুসের

12

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’—ইংল্যান্ড কোচ টমাস ট

13

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

14

৭০ টাকা নির্বাচনী অনুদানের প্রতিদান: বৃদ্ধাকে ঘর দিলেন এমপি

15

গাজীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ৬ নেতাকর্মী

16

মহানবী (সা.)-এর পবিত্র পরিবার: সহধর্মিণী ও সন্তানদের সংক্ষিপ

17

মোবাইল চোরকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ালো এলাকাবা

18

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

19

আজ থেকে বাড়ল সোনা ও রুপার দাম, নতুন দর জানাল বাজুস

20