দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর অতর্কিত হামলা, ভিডিও ভাইরাল

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর ইতালিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। একদল যুবকের হাতে তার শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওর কথোপকথনে হামলাকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট ছিল। হামলার সময় বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করা হয় এবং হামলাকারীরা একে অন্যকে আক্রমণের জন্য উসকানি দিচ্ছিল।

হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন কি না বা রাজনৈতিক কোনো মতভিন্নতার জেরে এই ঘটনার সূত্রপাত কি না পুরো বিষয়টি এখনো অস্পষ্ট।

উল্লেখ্য, নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন মূলত অস্ট্রেলিয়ার নাগরিক। একজন ভ্রমণপিপাসু হিসেবে তিনি বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরে বেড়িয়েছেন। ফেসবুকে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।   

বিদেশে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা

1

‘জুলাই কার’ বিতর্ক বন্ধ না করলে অর্জনের মূল চেতনা হারিয়ে যাব

2

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

3

চেলসি বনাম ওয়েস্টর্ন সিডনি ওয়ান্ডারার্স: অস্ট্রেলিয়া সফরে আ

4

কেইপ ভার্ড ম্যাচের পর মেসির আত্মসমালোচনা: ‘ভুলত্রুটি শুধরে স

5

প্লাস্টিকের বোতলে পানি পান করলেই কি ক্যানসার হয়? বিজ্ঞান যা

6

শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দি

7

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

8

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

9

সদকা যেভাবে জান্নাতে যাওয়ার পথ সুগম করে: কোরআন ও হাদিসের আলো

10

সংসদে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

11

সিলেটে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে তর্ক, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাত

12

ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম: ভারতে মা ও ভাই মিলে তরুণীকে হ

13

উখিয়ায় ভয়াবহ পাহাড়ধস: আরও ৮ প্রাণহানি, এলাকায় শোকের ছায়া

14

ডিএসই ও সিএসইর বড় জয়: বাজার নিয়ন্ত্রণে স্টক এক্সচেঞ্জকে স্বা

15

ক্রিকেট নয়, যেন এক নতুন শুরুর গল্প: হারারেতে টস জিতে বোলিংয়ে

16

আবার রিয়াল মাদ্রিদে ‘দ্য স্পেশাল ওয়ান’: মরিনহোর হাত ধরে কি ঘ

17

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে যে রেকর্ড স্ব

18

সংসদে দুটি নতুন আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাই শুরু

19

কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীতে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃ

20