দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মান্নান (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার কামালপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া আন্দাইরা বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে।

ঘটনার প্রেক্ষাপট নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে আব্দুল মান্নান সিএনজি নিয়ে চেলোপাড়ায় অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে একটি রিজার্ভ ভাড়া নিয়ে তিনি ধুনটের গোসাইবাড়ির দিকে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

পুলিশের ভাষ্য সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল এবং পায়ের দিকে রক্ত দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। এছাড়া নিহতের সিএনজিটিও পাওয়া যায়নি, যা দুর্বৃত্তরা ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে।

চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান জানান, ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে সুরতহাল পরীক্ষা করবে। বর্তমানে মরদেহ উদ্ধারের স্থানটি পুলিশি হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে দেশে ফিরলেন আরও ১০৯ বাংলা

1

৫ বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা: সমুদ্রবন্দরের সংকেত নামলেও

2

মাদক নির্মূলে জিরো টলারেন্স: তথ্য দিলেই নগদ ৫ হাজার টাকা পুর

3

সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’: গাইবে মা

4

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল: দুই বছর পর কি চাকা ঘুরবে আবার?

5

দাজ্জালের ফেতনার চেয়েও বিপজ্জনক যে কাজ: ইসলামে ‘রিয়া’র ভয়াবহ

6

বিশ্বকাপে ভরাডুবি: পদত্যাগ করলেন সৌদি ফুটবল প্রধান ইয়াসের আল

7

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর ও টাঙ্গাইলের যেসব এ

8

হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিনের নোটিফিকেশন ফিচার, কাদের জন্য সুব

9

প্রথমবার পর্দায় রোমান্স করবেন বাস্তব জীবনের জুটি আলী-রিচা

10

গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

11

প্রবাসীদের জন্য সুখবর: হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্র

12

ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ: আবেদন করা যাবে আরও ৪ দিন

13

বিয়েতে ১০০ জনের বেশি অতিথিতে প্রতিজনে এক হাজার টাকা ট্যাক্স

14

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ

15

‘রোনালদো না খেললেই ভালো হতো’ বললেন স্পেনের কোচ

16

জাতীয় ঐক্য ও বৈষম্যহীন আগামীর ডাক: জাতীয় পার্টির স্মরণসভায় ন

17

একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রম

18

জেদ্দায় ১৫ শতকের ইসলামিক শিল্পের বিশাল সম্ভার: সৌদি আরবের প্

19

গত ৪ মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে আন্দালিব রহমান পার্থ

20