দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সংবাদ সম্মেলন করে নিজ নিজ দলীয় পদ থেকে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারী দুজন হলেন  কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান এবং তার ছেলে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া অনিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।

লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া অনিক বলেন, তিনি ব্যক্তিগত সমস্যার কারণে সজ্ঞানে ও স্বেচ্ছায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। ভবিষ্যতে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর সম্পৃক্ত থাকবেন না বলে নিশ্চিত করেন।

একই সংবাদ সম্মেলনে তার বাবা ওহিদুজ্জামানও লিখিত বক্তব্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনিও ভবিষ্যতে দলের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত না থাকার কথা জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত থাকলেও, পদত্যাগের ‘ব্যক্তিগত কারণ’ সম্পর্কে বাবা-ছেলে কেউই বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানথ্রপিকের ‘মিথোস’ এআই, প্রাচীন মিথ এবং দাজ্জাল:অদৃশ্য সু

1

খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতারা এলেও আসেননি সৌদির কেউ

2

মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

3

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে: শ

4

আবার বাড়লো স্বর্ণের দাম: ভ্যাটসহ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হ

5

সীমান্ত সুরক্ষায় বিজিবির বড় সাফল্য: ছয় মাসে ৩৩০ কোটি টাকার অ

6

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

7

নরসিংদীতে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে অব্যাহতি

8

বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তির ফলাফল আজ, জেনে নিন বিস্তারি

9

মক্কা জাদুঘরে সাহাবিদের যুগে পবিত্র কোরআন সংরক্ষণের ইতিহাস প

10

এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করল জামায়াতে ইসলামী

11

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার দায়িত্ব পেলেন ডা. মো. নু

12

গ্যালারিতে আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে ফিফা

13

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ

14

নতুনদের জন্য বড় সুযোগ: স্নাতক পাসেই প্রশিকায় ৩০০ জনের চাকরি!

15

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ১৬-তে পর্তুগাল, ব্রাজিলীয়দের ধন্যব

16

সিজার বাণিজ্য রুখতে কঠোর সরকার: শনিবারের মধ্যে নরমাল ডেলিভার

17

কোরআন তিলাওয়াত সুন্দর ও শুদ্ধ করবেন যে ৪ উপায়ে

18

আইএমএফের কড়া নজর: ইসলামী ব্যাংকের সংকট ও দুর্বল ব্যাংকগুলোর

19

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

20