দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি, চিঠিতে যা লেখা ছিল

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে একটি প্রশংসাসূচক চিঠি পাঠিয়ে নতুন করে বিপাকে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। চিঠিতে তিনি লিওনেল স্কালোনির দলের ‘পেশাদারিত্ব’ এবং আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। অথচ ফাইনাল শেষে শিরোপাজয়ী স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ানোর কারণে আর্জেন্টিনার বেশ কয়েকজনের বিরুদ্ধে ফিফারই তদন্ত চলমান রয়েছে।

চিঠিতে যা বলেছেন ফিফা সভাপতি

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এএফএ সভাপতি তাপিয়াকে পাঠানো ওই চিঠিতে ইনফান্তিনো আর্জেন্টিনার রৌপ্য পদক জয়ে অভিনন্দন জানান।

তিনি লেখেন, আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্স এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করেছে। এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ এবং খেলাটির প্রতি ভালোবাসার ফল। চিঠিতে তিনি খেলোয়াড়, কোচ লিওনেল স্কালোনি এবং পুরো দলকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

প্রশংসার বিপরীতে কেন বিতর্ক

যেখানে মারামারিতে জড়ানোর দায়ে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত চলছে, সেখানে তাদের ‘পেশাদারিত্ব’ কীভাবে প্রশংসিত হতে পারে, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে।

এছাড়া ফিফার নীতি লঙ্ঘন করে মাঠে ফকল্যান্ড দ্বীপ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের মতো ঘটনাও ঘটিয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। এসব বিতর্কের মাঝেই খোদ ফিফা সভাপতির এমন প্রশংসাসূচক চিঠি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ফাইনালে সেই হাতাহাতির ঘটনা

১৯ জুলাইয়ের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্পেনের তারকা রদ্রির একটি আঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং স্প্যানিশ তরুণ তারকা গাভিকে শার্ট ধরে মাটিতে আছাড় মারেন।

এমনকি আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে তর্কে জড়িয়ে তাকে ধাক্কা দেন, যার জন্য তিনি পরে অনুতপ্ত হয়েছিলেন। এই অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল ঘটনার প্রেক্ষিতে ফিফা আগেই তদন্ত শুরুর কথা জানিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের স্পিকারসহ শতাধিক দেশের প্রতিনি

1

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক বোন্সাম | World

2

১৯ বছর পর ফিরলেন শিবাম, আওয়ারাপান ২-এর টিজারে ভাসছে পুরোনো

3

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ: আউন্স ছাড়াল ৪ হাজার ১৭৬ ডলার

4

হাড়ের শক্তি বাড়াতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কি আসলেই ভাল

5

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

6

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কে জিতবে নকআউটের লড়াই? জানাল সু

7

আধুনিক স্থাপত্য ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন নিয়ে শাহ্ সিমেন

8

জাপানের বিপক্ষে নেইমার কি খেলবেন? যা জানালেন কোচ আনচেলত্তি

9

পপকর্ন ও কর্ন চিপসে ক্যানসারের ঝুঁকি: সতর্ক করছেন গবেষকেরা

10

ভারতে প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড বিজেন্দ্র গুপ্ত গ্রেপ্তার

11

আবার রিয়াল মাদ্রিদে ‘দ্য স্পেশাল ওয়ান’: মরিনহোর হাত ধরে কি ঘ

12

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভী আর নেই

13

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবে

14

"এটা জঘন্য বিশ্বকাপ" ফিফার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইরান অধিনা

15

চীন-রাশিয়ার যৌথ মহড়া: এশিয়া-প্যাসিফিকে নতুন করে উত্তেজনার আশ

16

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিশ্বকাপের নকআউটের লড়াইয়ে উত্তাপ বাড়ছ

17

জাপানের 'সূর্যডিম' এখন বাংলাদেশের মাটিতে, স্বপ্ন বুনছেন হাজা

18

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি মানা, কী আছে ১৯৮৪ সালের 'অতিথি নি

19

ক্রিকেট নয়, যেন এক নতুন শুরুর গল্প: হারারেতে টস জিতে বোলিংয়ে

20