দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাজাফে জনসমুদ্র: খামেনির কফিন ঘিরে ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ স্লোগান, নেওয়া হবে কারবালায়

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে নেওয়ার পর সেখানে লাখো মানুষের ঢল নামে। ছয় দিনব্যাপী শেষকৃত্য কর্মসূচির অংশ হিসেবে নাজাফের পর তাঁর মরদেহ আরেক পবিত্র শহর কারবালায় নেওয়ার কথা রয়েছে। কারবালায় শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য কফিনটি পুনরায় ইরানে ফিরিয়ে নেওয়া হবে।

নাজাফে খামেনির কফিনবাহী ট্রাক শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় রাস্তার দুই পাশে জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। এ সময় অনেকের হাতে খামেনির প্রতিকৃতি, ইরাক ও ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ইরান-সমর্থিত বিভিন্ন শিয়া সংগঠনের ব্যানার দেখা যায়। শোকমিছিল থেকে ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খামেনির কফিন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং শীর্ষ ধর্মীয় নেতারা তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। নাজাফের এই বিশাল শোকানুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শিয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র শহর হিসেবে পরিচিত কারবালায় ইমাম হুসাইনের (রা.) মাজারে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ ইরানে নিয়ে গিয়ে চূড়ান্ত দাফন সম্পন্ন করা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি, চিঠিতে যা লেখা

1

গাজীপুরে ঘুষ নিয়ে আসামিকে ছাড়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

2

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নতুন অভিযানের ঘোষণা দিল নাসা

3

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

4

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে জিয়া-খালেদা-তারেকের বই রাখার

5

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে বড় উত্থান: বাজার মূলধন বাড়লো ৫

6

রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন অধরাই রইল, বিদায় নিলেন অশ্রুসিক্ত চ

7

বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন:

8

প্রবাসীদের জন্য সুখবর: হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্র

9

বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল...

10

গাজীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ৬ নেতাকর্মী

11

Portugal vs Croatia Prediction: ২০২৬ বিশ্বকাপে শেষ ১৬-র মেগা

12

১২৫ কোটি টাকায় নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের

13

বিশেষ প্রকল্পে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে এসিআই

14

নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেন বিএনপি নেতা দুদু

15

আকর্ষণীয় সুবিধা ও সপ্তাহে ২ দিন ছুটিতে নগদে চাকরি, আবেদন শুর

16

এবারও কি ইংল্যান্ডকে তাড়া করবে সিমিওনে? একাদশে জিউলিয়ানো!

17

ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম: ভারতে মা ও ভাই মিলে তরুণীকে হ

18

হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিনের নোটিফিকেশন ফিচার, কাদের জন্য সুব

19

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রক

20