দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী

যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

প্রায় দীর্ঘ দুই দশক ধরে গাজা শাসন করার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের প্রশাসনিক শাসন কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত গাজার প্রশাসন পরিচালনার দায়িত্ব একটি টেকনোক্র্যাটিক বা বিশেষজ্ঞভিত্তিক কমিটির হাতে যাওয়ার পথ উন্মুক্ত হলো।

গাজার জরুরি প্রশাসনিক কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা ইতোমধ্যে তার পদ থেকে পদত্যাগ করেছেন। হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, গাজার ভবিষ্যৎ প্রশাসন পরিচালনার জন্য গঠিত ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি পরিকল্পনার অংশ হিসেবে এই নতুন কমিটি গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ দেখভাল করবে বলে আশা করা হচ্ছে।

গাজার সরাসরি শাসনভার থেকে সরে আসার কারণ হিসেবে হামাস জানিয়েছে, তারা চায় না দখলদার শক্তি ইসরায়েল চলমান আগ্রাসন ও যুদ্ধ আরও দীর্ঘায়িত করার জন্য নতুন করে কোনো অজুহাত পাক। প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে, যাতে নতুন কমিটি দ্রুত ও কার্যকরভাবে কাজ শুরু করতে পারে।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসই উপত্যকাটির শাসনভার পরিচালনা করে আসছিল। দুই দশক পর তাদের এই ঘোষণাকে গাজার রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি, বন্দর

1

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা ৬০০ পর্যটক

2

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

3

১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

4

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

5

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যে পিভিসি পাইপ হাতে শিবিরকর

6

জাপানের ‘মাইন্ড গেম’ এড়ালেন আনচেলত্তি, প্রস্তুত নেইমার

7

বগুড়ায় অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

8

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দা

9

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ: নেপচুন

10

নিজ দেশ থেকে সরাসরি ইসরায়েলের যেকোন প্রান্ত আঘা'ত হানতে সক্ষ

11

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করুন, সংসদে প্রস্তাব বিএনপি এমপির

12

টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে এসএমসি

13

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন

14

সেলস অফিসার পদে চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার

15

হামের প্রকোপ: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ, একদিনে আরও ৩ শিশুর মৃত্য

16

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

17

সিনিয়র এএসএম / ডিএসএম পদে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন

18

ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরাল সরকার, নতুন দায়িত্বে আনিছুর

19

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

20