দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময়কার গ্রামীণ পরিবেশের দৃশ্য।

দেশের ১৮টি জেলায় আজ রাত ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ এই বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একইসঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করল জামায়াতে ইসলামী

1

কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না আওয়ামী লীগকে: ঢাবিতে ছাত্র অধিক

2

লাখ কোটি টাকার মাইলফলকে পূবালী ব্যাংক: দেশের ব্যাংকিং খাতে ন

3

এস-৪০০ জট কাটছে: মার্কিন এফ-৩৫ পেতে মরিয়া তুরস্কের নতুন চাল

4

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে বসেই তৈরি করুন কলার ফেস প্যাক

5

ব্রাজিল সমর্থকের আত্মহত্যায় বিষণ্ণ অপূর্ব, দিলেন জরুরি বার্ত

6

‘সুযোগ খুবই ক্ষীণ’, ব্রাজিলকে আগেভাগেই ফেবারিট মানছেন হালান্

7

রান্নার সময় ভাত গলে গেছে? ফেলে না দিয়ে ঝরঝরে করুন ৩ জাদুকরী

8

দীর্ঘদিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনা নানা ইস্যুতে

9

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ, বিদায়ী সাহাবুদ্দিনের মঙ্গল কা

10

বিমা দাবির ৪৪ লাখের বদলে ৪৪ হাজার! মেটলাইফের বিরুদ্ধে ভয়ংকর

11

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি | Nina Dobrev & Paul

12

সূচক ও লেনদেনের পতনে ডিএসইর মূলধন কমল ৯১৪ কোটি টাকা

13

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ: নেপচুন

14

হারারেতে ব্যাটিং বিপর্যয়, ১৪০ রানে গুটিয়ে প্রথম দিন জিম্বা

15

নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে বধ করে সেমিফাইনালে আর্জেন্টিনা

16

মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

17

সন্তান পালনে যে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন মসজিদে নববীর

18

টান দিলেই উঠছে সড়কের পিচ, লালমাইয়ে কাজ বন্ধ করল এলজিইডি

19

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ: আউন্স ছাড়াল ৪ হাজার ১৭৬ ডলার

20