দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাঞ্চ অফিসিয়াল পদে জনবল নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক

বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ব্রাঞ্চ অফিসিয়াল (জুনিয়র অফিসার টু এক্সিকিউটিভ অফিসার) পদে যোগ্য কর্মী খুঁজছে। গতকাল ১ জুলাই থেকেই পদটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রাঞ্চ অফিসিয়াল পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি (নির্ধারিত নয়)। নির্বাচিত প্রার্থীরা ফুলটাইম বা পূর্ণকালীন কর্মী হিসেবে ব্যাংকের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন। আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, মার্কেটিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। এর পাশাপাশি প্রার্থীর বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা এবং সাধারণ ব্যাংকিং, ঋণ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রাসঙ্গিক নীতিমালা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এবং ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক।

পদটিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। এই পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো জায়গায়।

প্রিমিয়ার ব্যাংকে এই পদের জন্য আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হয়েছে। তবে নির্বাচিত কর্মী মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধাসহ আরো বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহীরা প্রিমিয়ার ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল অথবা বিডিজবসের মাধ্যমে আগামী ১২ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

1

মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক হামলা, পাল্টা অভিযানে

2

চিকেন ফ্রাইয়ের ভেতর মিলল কনডম সদৃশ বস্তু, রেস্তোরাঁর বিরুদ্ধ

3

পদত্যাগপত্রে উল্লেখিত ‘অটোনমিক নিউরোপ্যাথি’ কী? জানুন সাহাবু

4

শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে প্রতিটি ক্লাসরুমে বসছে সিসিটিভি ক

5

বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তির ফলাফল আজ, জেনে নিন বিস্তারি

6

পুলিশের শীর্ষপদে বড় রদবদল: ঢাকা, রাজশাহী ও খুলনায় নতুন ডিআইজ

7

এশিয়ার সর্ববৃহৎ রাম বিগ্রহের উদ্যোক্তা থেকে ৯ কোটির অর্থপাচ

8

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ

9

অভিজ্ঞদের জন্য সুযোগ! সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে মধুমতি ব্যাং

10

চীন-রাশিয়ার যৌথ মহড়া: এশিয়া-প্যাসিফিকে নতুন করে উত্তেজনার আশ

11

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দ

12

একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রম

13

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়: কাঠগড়ায় কোচ আনচেলত্তি

14

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১১

15

নতুন অধ্যায়ে ইমরুল কায়েস: অস্ট্রেলিয়ায় সম্পন্ন করলেন লেভ

16

গ্যালারিতে বসে মেসিদের জয় উদযাপন করলেন তারকা দম্পতি নাঈম-নাদ

17

আজকে নো ইন্টারভিউ, ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

18

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল: দুর্ঘটনা এড়াতে পুরো উত্তরবঙ্

19

শিশুদের সুরক্ষায় বড় সুখবর: এবার সরকারিভাবেই মিলবে টাইফয়েডের

20