দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জয়ীতা ফ্যাশন’ নিয়ে নতুন পরিচয়ে অভিনেত্রী জয়ীতা রহমান

দীর্ঘ এক যুগ ধরে মিডিয়া অঙ্গনে নিজের সহজাত অভিনয় প্রতিভা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়ীতা রহমান। অভিনয়ে তুমুল ব্যস্ততা আর জনপ্রিয়তার মাঝেই এবার নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। পেশাগত গণ্ডি পেরিয়ে একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের নামে চালু করেছেন অনলাইন ফ্যাশন হাউস ‘জয়ীতা ফ্যাশন’।

নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে জয়ীতা রহমান জানান, প্রাথমিকভাবে নারী ও শিশুদের পোশাক এবং অলংকার নিয়ে ‘জয়ীতা ফ্যাশন’-এর যাত্রা শুরু হয়েছে। এখানে নারী ও শিশুদের পোশাকের নকশায় নিজস্ব হাতের কাজ ও নজরকাড়া ডিজাইনের প্রাধান্য থাকছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত আমরা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে সব পণ্য বিক্রি করছি। ধীরে ধীরে আমাদের প্রোডাক্ট আইটেম আরও বাড়বে। বর্তমানে বিভিন্ন নতুন পণ্য নিয়ে আমরা কাজ করছি। খুব শিগগিরই অনলাইনে সীমাবদ্ধ না থেকে অফলাইনে অর্থাৎ শোরুম দেওয়ারও পরিকল্পনা রয়েছে আমার।’

উল্লেখ্য, ২০১৪ সালে টিভি নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন জয়ীতা রহমান। শুরুতে কিছুদিন চাকরি করলেও অভিনয়ে ব্যস্ততা বাড়ায় পরবর্তীতে তা ছেড়ে দেন তিনি। বর্তমানে কাজের পাশাপাশি নিজের ব্যবসাকে একটি শক্ত অবস্থানে দাঁড় করাতেই বেশি মনোযোগী এই অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ারে জয়ীতা অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এমন যদি হতো’, ‘ছায়া বিবি’, ‘রোজাদার’, ‘তৃতীয় অংক’, ‘টিকটক গার্লফ্রেন্ড’, ‘মধ্যবিত্তের বারান্দা’ ও ‘মনচোরা’। এছাড়া ‘উদীয়মান সূর্য’ নামের মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রে অভিনয় করে সুঅভিনেত্রী হিসেবে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্র ও টিভি ফিলারেও তার সরব উপস্থিতি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুত্ব থেকে প্রেম ও বিয়ে: এবার একসঙ্গে বিসিএস জয় করলেন বাক

1

আবার বাড়ছে হামের ধাক্কা: নতুন রোগী হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় দু

2

এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করল জামায়াতে ইসলামী

3

প্রধানমন্ত্রীর চীন সফর সফল হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে চীনা রাষ

4

আকাশ ছোঁয়ার স্বপ্ন মাটিতে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল সুপার

5

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে

6

বগুড়ার শাজাহানপুরে হত্যা ও বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা কারাগ

7

বার্টন অ্যালবিয়নকে ৩-০ গোলে বিধ্বস্ত করল লেস্টার সিটি! উজ্জ

8

বিরোধী দলের কথা শুনলে এখন হাসিনার সুর মনে পড়ে: মির্জা ফখরুল

9

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

10

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

11

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কারা ও কীভাবে পাব

12

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

13

ভারতে একই যুবককে বিয়ে করলেন তিন বোন: ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপ

14

১০,০০০mAh ব্যাটারি নিয়ে আসছে শাওমি রেডমি নোট ১৭ সিরিজ

15

আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম

16

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

17

গোসল করতে গিয়ে কানে পানি ঢুকেছে? জেনে নিন নিরাপদ ঘরোয়া সমাধা

18

প্রবাসীদের জন্য সুখবর: আগামী মাসেই আসছে বিশেষ ‘প্রবাসী কার্ড

19

জুলাইয়ের আগেই সুখবর, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, স

20