দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বার্লিনে সমকামীদের মিছিলে গাড়িচাপা: সন্দেহভাজন যুবক ‘আব্দুল’ শনাক্ত

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের একটি মিছিলে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় মূল সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই যুবকের নাম আব্দুল বি বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে ওয়ান্টেড নোটিশ জারি করে ব্যাপক তল্লাশি শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভয়াবহ সেই হামলা ও হতাহত

বার্লিনে সমকামীদের বাৎসরিক মিছিল চলাকালে হঠাৎ জমায়েতের ওপর একটি ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। গাড়িচাপার পাশাপাশি সেখানে ছুরি হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। চোখের সামনে এমন ভয়াবহ হামলার ঘটনায় শারীরিকের পাশাপাশি অনেকেই মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইসলামিক সার্কেলের সঙ্গে সংশ্লিষ্টতা

জার্মান পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান, সন্দেহভাজন আব্দুল পুলিশের পূর্বপরিচিত। তিনি বার্লিনের ‘ইসলামিক সার্কেল’-এর সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ফ্লোরিয়ান নাথ বলেন, "সন্দেহভাজনকে খুঁজে বের করতে আমাদের সাঁড়াশি অভিযান চলছে। তবে ঠিক কী কারণে আব্দুল এই বর্বরোচিত হামলা চালিয়েছেন, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। হামলার সময় তিনি আর কী কী করেছেন, সেটিও আমরা তদন্ত করে দেখছি।"

সতর্ক অবস্থানে পুলিশ

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে একটি সাদা রঙের গাড়িতে করে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টেইগ সড়কে এই হামলা চালানো হয়।

আব্দুলের কাছে এখনো মারণাস্ত্র থাকতে পারে এমন শঙ্কায় সাধারণ মানুষকে তার কাছাকাছি না যাওয়ার কড়া পরামর্শ দিয়েছে পুলিশ। হামলার পর নিরাপত্তাজনিত কারণে ওই এলাকা থেকে সবাইকে দ্রুত সরিয়ে দেওয়া হয় এবং সমকামীদের ওই বাৎসরিক মিছিলটি তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন

1

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি

2

নতুন পোশাকে ভিন্ন লুকে মাঠে বাংলাদেশ পুলিশ, ৫ আগস্টের পর আবা

3

ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই শিশুর পেট থেকে ৫ টাকার কয়েন অপসার

4

তরুণ প্রজন্মের অকাল বার্ধক্যই কি ক্যানসার বৃদ্ধির নেপথ্যে? গ

5

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, ব্যবসায়ীসহ আহত ২০

6

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, শেষ হবে সেপ্টেম্বরে

7

মেগা লড়াইয়ের প্রস্তুতি: ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নেমেই চেন

8

ট্রাম্পের এক দিনের ইউ-টার্ন: ইরান যুদ্ধ বন্ধের চোরাবালিতে আট

9

আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে: বিএসইসি চেয়ারম্যান

10

স্পেন-পর্তুগাল মহারণ গড়াতে পারে অতিরিক্ত সময়ে, রয়েছে টাইব্রে

11

বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল...

12

ভরা মঞ্চে গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা

13

পাহাড় বা ভূমিধস থেকে সুরক্ষায় কোরআন ও হাদিসে বর্ণিত ৩টি দোয়া

14

ডিএসইতে বড় ছাঁটাই: ৪ ডিজিএমসহ চাকরি হারালেন ৪ কর্মী | DSE Jo

15

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চ

16

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন চেয়ারম্

17

কেন ভেঙ্গেছিলো রানি ও ঐশ্বরিয়ার বন্ধুত্ব?

18

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: ইউক্রেনকে চরম হুঁশিয়ারি

19

নিস্তব্ধ সুন্দরবনে বেড়েছে বাঘ-হরিণের বিচরণ: প্রজনন মৌসুমে বন

20