দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে তর্ক, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় গোল উদযাপনে চিৎকার দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ও অভিযুক্তের পরিচয় নিহত যুবকের নাম আলম আহমদ (২৮)। তিনি লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ঘাতক পারভেজ আহমদ (৩২) একই বাড়ির মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

ঘটনার সূত্রপাত ও হত্যাকাণ্ড জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালে গোল হওয়ার পর আলম আহমদ আনন্দে চিৎকার করে ওঠেন। এই চিৎকার দেওয়াকে কেন্দ্র করে পারভেজ আহমদের সাথে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে পারভেজ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আলমকে গভীর রাতে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ ও গ্রেপ্তার হত্যাকাণ্ডের খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। রাতেই খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে পারভেজের নানাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারের সময় পারভেজের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “ফুটবল খেলায় চিৎকার দেওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এর পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখবে।”

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

1

আজকে নো ইন্টারভিউ, ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

2

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

3

৫ আগস্টের নাটকীয় মুহূর্ত: যেভাবে ক্ষমতা ছেড়ে ভারতে পাড়ি দেন

4

কর্ণফুলীতে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি, কোস্টগার্ডের তৎপরতা

5

রামপুরায় তরুণকে গুলি ও ২ হত্যা: সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুল

6

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ পায়

7

ক্রিকেট নয়, যেন এক নতুন শুরুর গল্প: হারারেতে টস জিতে বোলিংয়ে

8

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে বড় উত্থান: বাজার মূলধন বাড়লো ৫

9

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: ৪ দিন পর ১৫ জনের বির

10

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

11

গুগল সার্চে তোলপাড়: ‘চোরের দলের খেলা কবে’ লিখে খুঁজলেই যা দে

12

যন্ত্রপাতি সংকটে অচল নীলফামারীর ১১ কোটির বর্জ্য শোধনাগার

13

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

14

ট্রাম্পের মিম কয়েনে ১০ লাখ বিনিয়োগকারীর বড় ধাক্কা, ক্ষতি ৩৮০

15

হবিগঞ্জে হত্যাচেষ্টা মামলা: হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টা

16

তদন্তে নির্দোষ এনসিপি নেতা সুজা ও সাদিয়া, শাস্তি পাচ্ছেন ইভা

17

কেন বাংলাদেশ দলের কোচের পদ ছাড়লেন শন টেইট? আসল কারণ জানালেন

18

সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত: ইউনিসেফ

19

পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে নিতে বিএসইসির মেগাপ্ল্যান: কাঠ

20