দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিক্ষার থলি নিয়ে যাইনি চীন সফর থেকে ফিরে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

চীন সফর শেষে দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। "চীন সফর থেকে নগদ কী পেলেন?" এই প্রশ্নের জবাবে তিনি যা বললেন, তা ছিল সরাসরি এবং তীক্ষ্ণ।

"আমরা ভিক্ষার থলি নিয়ে যাইনি। দুই দেশের সম্পর্কের অভিমুখ ঠিক করতে এই সফর। একটু আত্মসম্মানবোধ রাখেন। এ ধরনের বিব্রতকর প্রশ্ন করবেন না।"

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই সাংবাদিকদের জবাব দেন তিনি।

করিডোর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

চীনের প্রস্তাবিত করিডোর নিয়ে দেশজুড়ে চলছে জল্পনা-কল্পনা। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে, তবে চূড়ান্ত অবস্থান এখনো নেওয়া হয়নি।

"আমরা চীনের করিডোর প্রস্তাবটি খতিয়ে দেখছি। তবে এখনো কোনো অবস্থান নিইনি," বলেন তিনি। করিডোর নিয়ে সরকারের আগ্রহের পেছনে অন্যতম কারণ হিসেবে পরিবহন খরচ কমানোর বিষয়টিকে সামনে এনেছেন তিনি। করিডোর চালু হলে ট্রাকে মাত্র ২৪ ঘণ্টায় পণ্য পৌঁছে যাবে চীনে এই আশার কথাও রয়েছে সরকারের হিসাবের মধ্যে।

এলিট ক্লাবে বাংলাদেশ

সফরের সবচেয়ে বড় অর্জন হিসেবে উঠে আসছে একটি কূটনৈতিক মর্যাদার প্রশ্ন। বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে  এই ঘোষণাকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন "বড় মাইলফলক"।

কারণটা জানালেন তিনি নিজেই  "চীন সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখে না। এশিয়ায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো হাতেগোনা কয়েকটি দেশের সঙ্গে তাদের এমন অংশীদারিত্ব রয়েছে। এখন বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হলো।"

অর্থাৎ কূটনৈতিক মর্যাদার দিক থেকে বাংলাদেশ ঢুকে পড়েছে একটি বিশেষ দেশের তালিকায়  যারা বেইজিংয়ের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

তিস্তায় আশার আলো

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, চীনের সঙ্গে তিস্তা প্রকল্পের আলোচনায় "উল্লেখযোগ্য অগ্রগতি" হয়েছে।

"তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হবে।"

সম্পর্কের নতুন অধ্যায়

পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যে, এই সফর শুধু কোনো চুক্তি বা প্রকল্পের জন্য নয় এটি দুই দেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের নতুন ভিত্তি গড়ার যাত্রা। তিনি বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রতিফলন।

করিডোর, তিস্তা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চতা এই তিনটি বিষয়কে ঘিরেই এখন ঢাকা-বেইজিং সম্পর্কের পরবর্তী অধ্যায় রচিত হতে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠায় শোবিজ তারকাদের বাঁধভাঙা উচ্ছ্ব

1

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

2

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যানবাহন ভাঙচুর, এলাকায় তী

3

পুরোনো গুঞ্জন উড়িয়ে সরব কঙ্গনা ও ভির দাস

4

বিশ্বকাপে ডিআর কঙ্গোর ঐতিহাসিক প্রথম জয়, প্রতিপক্ষ ইংল্যান্ড

5

এএইউবির ২১তম সিন্ডিকেট সভা: এভিয়েশন ও মহাকাশ গবেষণায় জোর উপা

6

জিম্বাবুয়েকে আর ১০০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ: মুমিনুল

7

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা ৬০০ পর্যটক

8

ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

9

১৮০ সেকেন্ডের ম্যাজিক: চুয়েটে তরুণ বিজ্ঞানীদের চমকপ্রদ উদ্ভা

10

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

11

উইলস লিটল ফ্লাওয়ারে শিক্ষক নিয়োগে দুর্নীতি: দুদকের মামলায় গ্

12

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় ডনের

13

পরিস্থিতির উন্নতি হলেও বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং থাকবে: বি

14

বজ্রপাতে এক যুগে ৩,৮৬০ মৃত্যু: কেন থামছে না প্রাণহানি?

15

কোন পরিস্থিতিতে স্থগিত হচ্ছে এইচএসসি পরীক্ষা? জেনে নিন বোর্ড

16

লক্ষ্মীপুরে মা ও তিন বোনকে হারিয়ে বন্ধ ঘরের সামনে স্তব্ধ কিশ

17

জুলাই গণঅভ্যুত্থানে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ই

18

হাড়ের শক্তি বাড়াতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া কি আসলেই ভাল

19

নরওয়ে বাধা টপকাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে কঠ

20