দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে। তবে এবার ভোটের ফল প্রকাশের পর এই কারচুপি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে নোয়াখালী জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।

ভোট চুরি প্রসঙ্গে অভিযোগ

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘২০১৪-১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে।’

তিনি আরও বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল; বিএনপি সেই ভোট চুরি করে ফেলেছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের ফল প্রকাশের আগে। জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, তা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে।’

কর্মসংস্থান ও তরুণ প্রজন্ম

বিএনপির উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। জনগণের বিপক্ষে গিয়ে সংস্কারের ভাবনা ভুল বলে তিনি উল্লেখ করেন। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের সমালোচনা করে তিনি বলেন, ‘এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছয় মাস পেরিয়ে গেলেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা যায়নি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও দেখা যাচ্ছে না।’

বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ

দেশে চলমান লোডশেডিং প্রসঙ্গে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।’ বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত বলেন, ‘বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন- ‘দেশে কোনো লোডশেডিং নেই’। জনগণের কাছে গেলে তিনি বুঝতে পারবেন, অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।’

এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গার বাংলাদেশে ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ

1

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

2

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: সব মাদ্রাসায় ৪টি করে ফুটবল দল গ

3

ঢামেকের জরুরি বিভাগে দুই গ্রুপের সংঘর্ষ: দেড় ঘণ্টা চিকিৎসাসে

4

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন লি

5

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্

6

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল পিএসসি | 47th BCS Res

7

সার্ভার বিপর্যয়ে স্থবির ফেসবুক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

8

মাগুরায় সিরাত প্রতিযোগিতার পোস্টার নিয়ে উত্তেজনা: ছাত্রদলের

9

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সংকেত

10

প্রাইমারি বৃত্তিতে কুড়িগ্রামের তিন জমজ বোনের অভাবনীয় সাফল্

11

ব্রাজিল বনাম জাপান ম্যাচ প্রেডিকশন | Brazil vs Japan World C

12

এসিল্যান্ডের ওপর হামলা করে আসামি ছিনতাই, প্রধান আসামি ফয়সাল

13

ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম: ভারতে মা ও ভাই মিলে তরুণীকে হ

14

দাজ্জালের ফেতনার চেয়েও বিপজ্জনক যে কাজ: ইসলামে ‘রিয়া’র ভয়াবহ

15

১৯ বছর পর ফিরলেন শিবাম, আওয়ারাপান ২-এর টিজারে ভাসছে পুরোনো

16

ফরিদপুরে ফের ভূমি কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারি: এবার ভাইরাল ডাঙ

17

নেইমারের রসিকতা: জ্যোতিষী অর্থনীতিবিদকে ট্রোল করে যা লিখলেন

18

এক দিনেই পুঁজিবাজারে শেয়ার বেচাকেনার নতুন সুযোগ: অনুমোদন দিল

19

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তি

20