দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ পায়নি পিবিআই

ময়মনসিংহে রুবেল হত্যা মামলায় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার চার আসামি।

ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনিতে আলোচিত রাজিব আহম্মদ রুবেল ওরফে ‘কাইল্ল্যা’ রুবেল হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে ধর্ষণের যে অভিযোগ তোলা হয়েছিল, প্রাথমিক তদন্তে তার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা ও আসামিদের পরিচয়

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চার আসামি হলেন ,  রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। তারা সবাই ওই বাড়ির মালিক পারুল বেগমের ছেলে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই সদর দপ্তরের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পূর্ববিরোধ ও বাসা ছাড়ার চাপ

গত ৫ জুলাই সকালে নগরীর আর কে মিশন রোডের ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসা থেকে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, প্রায় এক মাস আগে রুবেল ওই বাসায় ভাড়া উঠেছিলেন। এরপর থেকেই বাড়ির মালিকের পরিবারের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দেয় এবং তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। ঘটনার দিন ভোরে রুবেলের সঙ্গে বাড়ির মালিক পারুল বেগমের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এর জেরে পারুল বেগমের ছেলেরা ক্ষুব্ধ হয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যা করে।

ধর্ষণের দাবির সত্যতা পায়নি পিবিআই

আসামিপক্ষের দাবি ছিল, ঘটনার দিন ভোরে রুবেল জোরপূর্বক পারুল বেগমকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেছিলেন এবং এর জেরেই ছেলেরা ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, তদন্তে এখন পর্যন্ত ধর্ষণের এই দাবির কোনো সত্যতা মেলেনি। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

নিহতের পরিবারের অভিযোগ ও মামলা

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বাড়ির মালিক পারুল বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের বোন রুনা আক্তারের দাবি, তার ভাইকে পরিকল্পিতভাবে ওই বাড়ির লোকজনই গলা কেটে হত্যা করেছে এবং খুনিদের বাঁচাতেই ধর্ষণের এই মিথ্যা নাটক সাজানো হয়েছে। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে পিবিআইয়ের তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আয়কর রিটার্ন দাখিলে ন্যূনতম কর মাত্র ১ হাজার টাকা

1

কাতার জুড়ে শোকের ছায়া: সাবেক আমিরের প্রয়াণে সমবেদনা জানাতে দ

2

সংসদে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

3

জাতীয় নিরাপত্তার বাধা কাটিয়ে উন্মুক্ত হলো ওপেনএআই-এর সবচেয

4

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন ন

5

আজকে নো ইন্টারভিউ, ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

6

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি: এক্সিকিউটিভ পদে আবেদনের সময় আছে ৩ দ

7

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্ত

8

যন্ত্রপাতি সংকটে অচল নীলফামারীর ১১ কোটির বর্জ্য শোধনাগার

9

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্ম

10

দীর্ঘদিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনা নানা ইস্যুতে

11

ধানমন্ডির আবাসিক পরিবেশ রক্ষায় নীতিমালা সংশোধনের বড় উদ্যোগ স

12

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

13

জর্ডান, কাতার ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা

14

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়

15

বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

16

ক্রোম ব্রাউজারের গতি ও নিরাপত্তা বাড়াতে সেরা ৮টি এক্সটেনশন

17

পুলিশের শীর্ষপদে বড় রদবদল: ঢাকা, রাজশাহী ও খুলনায় নতুন ডিআইজ

18

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

19

এবারও কি ইংল্যান্ডকে তাড়া করবে সিমিওনে? একাদশে জিউলিয়ানো!

20