দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতারা এলেও আসেননি সৌদির কেউ

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি ও শীর্ষ নেতারা। আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে (গ্রান্ড মোসাল্লা) তাঁর মরদেহ রাখা হয়েছে এবং আজ কেবল বিদেশি প্রতিনিধি ও মেহমানদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে।

এই রাষ্ট্রীয় শেষ বিদায়ে অংশ নিতে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা তেহরানে এসে পৌঁছেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ান নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি ও তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট কেডভেট ইলমাজও খামেনির জানাজায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বের অন্যতম প্রধান দুই শক্তি রাশিয়া ও চীনও তাদের উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবংচীনের পক্ষে দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওই উপস্থিত থাকছেন। প্রতিবেশী আফগানিস্তান থেকে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বাণিজ্য বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদার।

তবে এই রাষ্ট্রীয় আয়োজনে এক ব্যতিক্রমী ও শীতল চিত্র লক্ষ্য করা গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। খামেনির এই শেষ বিদায়ে এখন পর্যন্ত সৌদি আরবের কোনো প্রতিনিধি অংশ নেননি। এমনকি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো গালফ অঞ্চলের অন্য দেশগুলোও তাদের কোনো প্রতিনিধি দল তেহরানে পাঠায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের জেরে তৈরি হওয়া আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ এবং মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে মেনে নেওয়ার বিষয়ে এক ধরনের নীরব দূরত্বের কারণেই এই দেশগুলো খামেনির মৃত্যুতে কোনো আনুষ্ঠানিক শোক বা প্রতিনিধি পাঠানো থেকে বিরত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, ভারত থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিতা এবং বিহারের শিয়া মুসলিম গভর্নর সৈয়দ আতা হাসনাইন। এছাড়া ভারতের প্রতিনিধি দলে বিরোধী দলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও রয়েছেন। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরান গেছেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ। তাঁর সঙ্গে বাংলাদেশের বিরোধী দলের প্রতিনিধিরাও এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছেন।

আজ বিদেশি মেহমানদের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পর, আগামীকাল শনিবার থেকে সাধারণ মানুষের জন্য আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নিরাপত্তার বাধা কাটিয়ে উন্মুক্ত হলো ওপেনএআই-এর সবচেয

1

বড় কেলেঙ্কারিতে মেসিদের ফুটবল অ্যাসোসিয়েশন! তদন্তে নামল মার্

2

তুর্কিয়ে-সৌদি-পাকিস্তানের নতুন সামরিক জোট: কোন কোন দেশ যোগ

3

১ অক্টোবর প্রাথমিকে যোগ দিচ্ছেন ১৪ সহস্রাধিক শিক্ষক

4

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

5

পুলিশ পদকের তালিকা যাচাইয়ে মিলল ত্রুটি, নতুন করে প্রস্তুতের

6

নারী ও কন্যাশিশুর বৈষম্য রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ডেপুটি

7

নিজ দেশ থেকে সরাসরি ইসরায়েলের যেকোন প্রান্ত আঘা'ত হানতে সক্ষ

8

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

9

ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ: আবেদন করা যাবে আরও ৪ দিন

10

ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন: মতিঝিলে শুরু হলো ৪ দিনব্যাপী বি

11

নতুন পোশাকে ভিন্ন লুকে মাঠে বাংলাদেশ পুলিশ, ৫ আগস্টের পর আবা

12

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প: ৫৩

13

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

14

১৫ টাকায় ৩০ কেজি চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

15

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ, বিদায়ী সাহাবুদ্দিনের মঙ্গল কা

16

Brazil vs Japan Prediction: ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে ব্রাজ

17

দেশের ৮ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা

18

নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ডে

19

ট্রাম্পের ফোনে ফিফার সিদ্ধান্ত বদল, বালোগানের নিষেধাজ্ঞা বাত

20