দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মারুতি সুজুকি ব্রেজা ২০২৬ ফেসলিফ্ট রিভিউ: নতুন ফিচার ও ইঞ্জিন

ভারতীয় কম্প্যাক্ট এসইউভি বাজারে দশ বছর ধরে রাজত্ব করার পর নতুন রূপ নিয়ে হাজির হয়েছে মারুতি সুজুকি ব্রেজা ২০২৬ ফেসলিফ্ট। গাড়িটির এবারের প্রধান আকর্ষণ হলো এর শক্তিশালী ১.০ লিটার বুস্টারজেট টার্বো পেট্রোল ইঞ্জিন এবং নতুন ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, নতুন ফিচার যুক্ত হওয়া সত্ত্বেও গাড়িটির প্রারম্ভিক মূল্য আগের চেয়ে কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার রুপি (এক্স-শোরুম)।

ডিজাইনের দিক থেকে সামনের গ্রিলে ক্রোম ফিনিশ এবং পুনর্গঠিত বাম্পারে ত্রিভুজাকার নতুন এলইডি ফগ ল্যাম্প হাউস যুক্ত করা হয়েছে। পাশে রয়েছে ১৬ ইঞ্চির নতুন ডুয়াল-টোন অ্যালয় হুইল। তবে গাড়ির পেছনের অংশে খুব একটা পরিবর্তন আনা হয়নি। গাড়ির ভেতরে ১০.১ ইঞ্চির নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ফ্রন্ট ভেন্টিলেটেড সিট, ৬৪-কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং, এয়ার পিয়ুরিফায়ার এবং ওয়্যারলেস চার্জার যুক্ত করা হয়েছে। তবে প্যানোরামিক সানরুফ বা পাওয়ার ড্রাইভার সিটের মতো ফিচারগুলো এখনো অনুপস্থিত।

নিরাপত্তার ক্ষেত্রে গাড়িটি দারুণ পারফর্ম করেছে এবং ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে অর্জন করেছে পাঁচ তারকা রেটিং। এতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্ল্লাইন্ড স্পট ওয়ার্নিং এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। গাড়িটির ১০৯ বিএইচপি শক্তির টার্বো পেট্রোল ইঞ্জিন কম গতিতেও বেশ চমৎকার পারফর্ম করে এবং ম্যানুয়াল গিয়ারে প্রতি লিটারে প্রায় ২০ কিলোমিটার মাইলেজ দেয়।

সংক্ষেপে বলা যায়, পুরানো কেবিন ডিজাইন ও টার্বো ভার্সনে অটোমেটিক অপশন না থাকলেও, আকর্ষণীয় মূল্য, চমৎকার রাইড কোয়ালিটি এবং শক্তিশালী নিরাপত্তার কারণে ২০২৬ সালের কম্প্যাক্ট এসইউভি বাজারে মারুতি ব্রেজা একটি অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দী হিসেবেই থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

1

৭,১০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্ৎজ ডিসপ্লে নিয়ে হাজির মোটোরো

2

জায়েদ খান ও তাঁর ‘ডিগবাজি’ মিস করছেন শাহরিয়ার জয়

3

মেগা লড়াইয়ের প্রস্তুতি: ক্লাব ব্রুগার বিপক্ষে মাঠে নেমেই চেন

4

অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

5

ভ্যাট আদায়ে 'শুভঙ্করের ফাঁকি': ভোক্তার দেওয়া ৯৭ শতাংশ অর্থই

6

কোন পরিস্থিতিতে স্থগিত হচ্ছে এইচএসসি পরীক্ষা? জেনে নিন বোর্ড

7

৫ বিভাগে অতিভারি বৃষ্টির সতর্কতা: সমুদ্রবন্দরের সংকেত নামলেও

8

চট্টগ্রামের আনন্দবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত

9

সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন

10

হরমুজ ও বাব আল-মানদেব সংকটে জ্বালানি নিরাপত্তা কি পুরোপুরি ধ

11

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ন

12

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা, ধ্বংসের দাবি

13

শুধু সিম ট্রে খোলা নয়, ফোনবাক্সের ছোট সুচলো পিন দিয়ে করা যায়

14

অনাগত সন্তান হারালেন ডাচ তারকা কোডি গাকপো: শোক সঙ্গী করেই মা

15

২৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ, ১৪০ রানে অলআউট | BD vs ZIM T

16

ভারতে একই যুবককে বিয়ে করলেন তিন বোন: ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপ

17

সুলতান’স ডাইনে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ

18

আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হলে মিলবে সাধারণ ছুটি, জোর প্রস্

19

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের একগুচ্ছ সুবিধার সুখবর | P

20