দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটি শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে ১৯ জনকে আসামি করে এই প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে, যার ওপর আজই ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।

কারাগারে ৭ পুলিশ কর্মকর্তা চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত সাতজন আসামি কারাগারে বন্দি রয়েছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া।

যেই নির্মমতার শিকার হয়েছিলেন ইয়ামিন নিহত আসহাবুল ইয়ামিন ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী।

মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। দুপুর ১টা ৩০ মিনিটে ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) কাছে নিয়ে যাওয়া হয় এবং খুব কাছ থেকে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। গুলিতে তার শরীরে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।

সাঁজোয়া যানের ওপর মুমূর্ষু ইয়ামিন গুলির পর প্রায় মৃত অবস্থায় মুমূর্ষু ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রাখা হয়। আন্দোলনরত ছাত্র-জনতার মনে ভীতি সঞ্চার করতে তাকে ওপরে রেখেই গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

একপর্যায়ে তাকে রাস্তা থেকে নিচে ফেলে দেওয়া হয়। চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সাঁজোয়া যানের ভেতর থেকে এক পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলি করার নির্দেশ দেওয়া হয়। তবে ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে আর গুলি করেননি; বরং তাকে টেনে সড়ক বিভাজনের পাশে ফেলে দেন।

গুলিবিদ্ধ ইয়ামিন তখনও নিশ্বাস নিচ্ছিলেন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য: ফিরলে অচল হবে ঢাকা

1

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ: আউন্স ছাড়াল ৪ হাজার ১৭৬ ডলার

2

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কাম

3

ট্রাম্পের এক দিনের ইউ-টার্ন: ইরান যুদ্ধ বন্ধের চোরাবালিতে আট

4

রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলে থাকা যুবককে ধাওয়া দিয়ে কুপ

5

এবারও কি ইংল্যান্ডকে তাড়া করবে সিমিওনে? একাদশে জিউলিয়ানো!

6

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দা

7

তামিলনাড়ুর থালাপতি সরকারের বড় জয়: রাজ্যে গরু জবাইয়ের ওপর নিষ

8

যুদ্ধের মেঘ কাটবে কি? ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন কাঠামোগত চু

9

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

10

৭,১০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্ৎজ ডিসপ্লে নিয়ে হাজির মোটোরো

11

লক্ষ্মীপুরে মা ও তিন বোনকে হারিয়ে বন্ধ ঘরের সামনে স্তব্ধ কিশ

12

দিওগো জোটার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পর্তুগাল, ম্যাচ উৎসর্গের

13

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোনের বাসা থেকে কিশোর ভাইয়ের মরদেহ উ

14

ইরানে হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের, তবে কি খুলছে

15

প্রিয় দল ব্রাজিলের বিদায়ে হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি সম

16

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: কড়া নজর রাখছে ভা

17

এক দিনেই পুঁজিবাজারে শেয়ার বেচাকেনার নতুন সুযোগ: অনুমোদন দিল

18

জাপানের ‘মাইন্ড গেম’ এড়ালেন আনচেলত্তি, প্রস্তুত নেইমার

19

নতুন বেতন কাঠামো: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, জুলাইয়েই গ

20